বর্তমানে চলছে
আন্দোলন ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা, চলছে ব্যাপক ধরপাকড়
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে ঘিরে তুমুল উত্তেজনা চলছে ভারতের রাজধানী দিল্লিতে। যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি- সিজেপি। আন্দোলন ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে রাজধানীতে। সকাল থেকেই জড়ো হতে থাকা আন্দোলনকারীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। সকালে গুরুগ্রাম থেকে আটক হয়েছেন সিজেপির সমর্থনে যোগ দেয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠী। রয়েছেন নিরাপত্তা বাহিনীর ৪০ হাজার সদস্য। বন্ধ ইন্টারনেট। বাতিল হচ্ছে শত শত ট্রেনের যাত্রা।